রাজধানীতে সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি

রাজধানীতে সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি

(প্রতীকী ছবি) রাজধানীতে মুষলধারে বৃষ্টি।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকায় সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে দেশের আকাশে বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় থাকায় এই ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এর আগে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ পূর্বাভাসে জানিয়েছিলেন, বিকেল ৫টা ১৫ মিনিট থেকে ৬টার মধ্যে ঢাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে গাজীপুর জেলায় বিকেল ৫টার পর থেকে সাড়ে ৫টার মধ্যে এবং রাজশাহী শহরেও বিকেল ৫টার পর বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন তিনি। সন্ধ্যার এই স্বস্তির বৃষ্টিপাতের কারণে রাজধানীসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের ভ্যাপসা গরম থেকে সাময়িক পরিত্রাণ পেয়েছেন। এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন