পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
ছবি: আমিরুল ইসলাম লুকমান/সকালবেলা

অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৮ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাগুরা থেকে ঢাকাগামী ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’-এর বাসটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন