দোয়ারাবাজারে বাচ্চু বর্মণের ইসলাম গ্রহণ
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে খ্রিষ্টধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাচ্চু বর্মন (৫২) নামের এক ব্যক্তি। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে ‘আব্দুল্লাহ’। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও খ্রিষ্টান পাড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সুনামগঞ্জ জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পাদন করে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন তিনি। পরবর্তীতে শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় জুমগাঁও মসজিদে প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হোসাইন আহমদ তাঁকে কালেমা পাঠ করান।
এক প্রতিক্রিয়ায় নওমুসলিম আব্দুল্লাহ (পূর্বনাম বাচ্চু বর্মন) আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "দীর্ঘদিন ধরে আমি ইসলাম ধর্মের নীতি, আদর্শ ও সাম্য গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছিলাম। সেই মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে কোনো প্রকার প্ররোচনা বা সামাজিক চাপ ছাড়াই সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় মহান সৃষ্টিকর্তার ওপর ঈমান এনে পবিত্র ইসলাম ধর্মকে বেছে নিয়েছি।"
এআইএল/সকালবেলা
|