শৈলকুপায় গ্রামবাসীর সাহসিকতায় ভেস্তে গেল ডাকাতি, অস্ত্রসহ আটক ডাকাত

শৈলকুপায় গ্রামবাসীর সাহসিকতায় ভেস্তে গেল ডাকাতি, অস্ত্রসহ আটক ডাকাত

শৈলকুপায় গ্রামবাসীর সাহসিকতায় ভেস্তে গেল ডাকাতি, অস্ত্রসহ আটক ডাকাত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গুলিসহ একজন ডাকাতকে হাতেনাতে আটক করেছে গ্রামবাসী। পরে গণধোলাইয়ের শিকার ওই ডাকাতকে উদ্ধার করে পুলিশ।

রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শৈলকুপা উপজেলার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেনের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হামলার প্রস্তুতি নিলে বিষয়টি টের পান গ্রামবাসী।

ডাকাত দল বাড়িতে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়রা চারদিক থেকে ঘিরে ধরে। পালানোর চেষ্টা করলেও একজন ডাকাতকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। আটককৃত ডাকাতের কাছ থেকে দেশীয় অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গুরুতর আহত ডাকাতকে পুলিশ হেফাজতে নেন।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, “অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এই ডাকাত চক্রের বাকি সদস্যদের ধরতে চিরুনি অভিযান চালানো হবে।”

ঘটনার পর থেকে পুরো গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ডাকাত চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন