শেরপুরে ইয়াবা সেবনের আস্তানায় হানা, দুই যুবকের কারাদণ্ড

শেরপুরে ইয়াবা সেবনের আস্তানায় হানা, দুই যুবকের কারাদণ্ড

পুলক রায়, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এই আদালত পরিচালনা করেন।

পুলিশ জানায়, উপজেলার গেরাপঁচা গ্রামের দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়িতে ইয়াবা কেনাবেচা ও সেবন চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় শহরের আড়াইআনী বাজার এলাকার মোকছেদুল ইসলাম বাবু (৩০) এবং হালুয়াঘাট উপজেলার জয়মঙ্গল গ্রামের পরান (২৫)-কে আটক করা হয়।

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত দুজনকে পৃথকভাবে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং মাদকের মতো অপরাধের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। দণ্ডপ্রাপ্তদের রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন