মুন্সীগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির দুই নেতা বহিষ্কার

মুন্সীগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির দুই নেতা বহিষ্কার

মুন্সীগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির দুই নেতা বহিষ্কার

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকিরকে দল থেকে সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, দলীয় নীতিমালা ও সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবেই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন