ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্টে বিপদ: ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার ১

ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্টে বিপদ: ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার ১

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টার ছবি বিকৃত করে আপত্তিকর পোস্ট দেওয়ার পরিণাম কী হতে পারে, তার প্রমাণ মিললো ঠাকুরগাঁওয়ে। আবির আল আব্দুল্লাহ নামে এক যুবককে আইনি জালে আটকে সরাসরি জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। যারা ফেসবুকে এ ধরনের কার্যক্রম চালান, তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ তার ব্যক্তিগত প্রোফাইল থেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মানহানিকর ক্যাপশন ও বিকৃত ছবি শেয়ার করেন। বিষয়টি নজরে আসার পরপরই সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর আওতায় মামলা করা হয় এবং সোমবার রাতেই তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম সাফ জানিয়ে দিয়েছেন, "সাইবার অপরাধ ও অপপ্রচার নিয়ন্ত্রণে পুলিশ এখন জিরো টলারেন্স নীতিতে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতিটি আপত্তিকর পোস্টের উৎস শনাক্ত করা হচ্ছে।"

মন্তব্য করুন