ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাসেল হোসেন রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: দীর্ঘ দুই যুগ পর আগামী ২৮ জানুয়ারি নওগাঁ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০০২ সালে শেষবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে নওগাঁর বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেছিলেন তিনি। দীর্ঘ ২৪ বছর পর তাঁর এই পুনরাগমনকে কেন্দ্র করে নওগাঁ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ সফর ও জনসভাকে সফল করতে নওগাঁয় এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (২৫ জানুয়ারি) কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ এবং নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমান রিপন (বায়েজিদ হোসেন পলাশ) জেলার ৬টি আসনের দলীয় প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে সমাবেশস্থল পরিদর্শন করেন।
নওগাঁ জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভাটি শহরের বাইপাস রোডের বটতলী এলাকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ পরিদর্শনের সময় জেলা বিএনপি, সদর থানা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল-ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, ২০০২ সালের সফরে তারেক রহমান নওগাঁর উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারের সফরের মাধ্যমে সেই সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা জুড়ে ব্যানার-ফেস্টুন ও তোরণ নির্মাণের কাজ শুরু হয়েছে। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে সরাসরি দেখার প্রতীক্ষায় রয়েছেন নওগাঁর তৃণমূলের নেতাকর্মীরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ