ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজিম উদ্দীন জনি, শার্শা (বেনাপোল) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ত্রাণ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় শার্শায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে শার্শা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এই মানবিক কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধুর তত্ত্বাবধানে ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরীফুজ্জামান পরাগের সৌজন্যে শার্শা সদর ইউনিয়নের প্রায় ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে এই ঈদ উপহার ও ফলজ চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, "ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে এই উপহার পৌঁছে দিচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় উপহারের সাথে ফলজ গাছ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, বিএনপি নেতা বক্তিয়ার রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও আরঙ্গজেব, উপজেলা ছাত্রদলের আব্দুল্লাহ আল শাওন, সদর বিএনপির সভাপতি ফাইনাল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালটু এবং শ্যামলাগাছি ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলীসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপহার গ্রহণকারী সাধারণ মানুষ ঈদের আগে এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এন.জে/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ