নরসিংদীর পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নরসিংদীর পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সানেরবাড়ী গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী একই গ্রামের তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সানেরবাড়ীর আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে ওই গ্রামের অর্জুন বাদশা ও হাফিজুর তার পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পলাশ থানার ওসি (তদন্ত) মো. কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছে পুলিশ। অপর আসামিকে গ্রেপ্তার করতেও অভিযান চলছে বলে জানান তিনি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন