ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে বড় ছেলের সঙ্গে অভিমান করে মোছা. রাহেলা খাতুন (৫৫) নামে এক নারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের ওয়াজির আলী হাইস্কুল ঈদগাহ মাঠের প্রধান ফটকের ওপর উঠে তিনি এ ঘটনা ঘটান।
রাহেলা খাতুন সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হেরাডাঙ্গা গ্রামের গোলাম মোস্তাফার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বড় ছেলের সঙ্গে টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটির জেরে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। পরে স্বামীর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে শহরে আসার পর তার অজান্তেই হঠাৎ ঈদগাহ মাঠের প্রধান ফটকের ওপর উঠে পড়েন তিনি।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে আসেন এবং সাধারণ মানুষের সহযোগিতায় তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। জনবহুল এলাকায় এমন ঘটনায় উপস্থিত লোকজনের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাকে বুঝিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ