আজ কিশোরগঞ্জ সফর করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

আজ কিশোরগঞ্জ সফর করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

আজ কিশোরগঞ্জ সফর করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে কিশোরগঞ্জ ও সিলেট জেলায় সরকারি সফর শুরু করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

কিশোরগঞ্জ সফর ও আর্থিক সহায়তা প্রদান

  • যাত্রা: আজ সকাল ১১টায় ঢাকার বেইলী রোডের বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের কটিয়াদীর উদ্দেশ্যে তাঁর যাত্রা করার কথা। বিকেল ৩টায় কটিয়াদী জেলা পরিষদ ডাকবাংলোয় পৌঁছানোর কথা রয়েছে।
  • সহায়তা হস্তান্তর: বিকেল সাড়ে ৩টায় কটিয়াদীর পশ্চিম ফিকামারা গ্রামে যাবেন মন্ত্রী। সেখানে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, সমবেদনা জ্ঞাপন এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হস্তান্তর করবেন।

সিলেটে ঈদ উদযাপন, আইনশৃঙ্খলা ও পর্যটন নিয়ে মতবিনিময়

  • ১৭ ও ১৮ মার্চ: কিশোরগঞ্জ থেকে রাতেই সড়কপথে সিলেট পৌঁছে নিজ বাসভবনে অবস্থান করবেন। পরদিন বুধবার (১৮ মার্চ) সকালে তিনি জৈন্তাপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।
  • ১৯ মার্চ: সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর পৌঁছে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি উন্নয়ন প্রকল্প এবং পর্যটন স্পটে দর্শনার্থীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতে প্রশাসনের কার্যক্রম পরিদর্শন করবেন।
  • ঈদের দিন: সিলেটের নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন মন্ত্রী।
  • ২২ মার্চ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পর্যটন স্পট পরিদর্শন করবেন। এরপর গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে 'কেল্ডা খাল' খনন কাজের উদ্বোধন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় শেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরবেন।

সফরসঙ্গী

মন্ত্রীর এই সফরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামসহ ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন