শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার প্রচারণায় নতুন গতি

শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার প্রচারণায় নতুন গতি

শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার প্রচারণায় নতুন গতি

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোর-৫ (মণিরামপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে শ্যামকুড় ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ চালানো হয়। এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয় এবং হাতপাখা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগে মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের চলমান দুর্নীতি, দুঃশাসন ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জনগণের একটি কার্যকর বিকল্প শক্তি। তারা দাবি করেন, হাতপাখা প্রতীক মানেই ন্যায়ভিত্তিক রাজনীতি ও সুশাসনের অঙ্গীকার।

নেতৃবৃন্দ আরও বলেন, শ্যামকুড়বাসীর স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে—আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে জনসমর্থন দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন