ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের দায়িত্ব নিলেন সিরাজুল ইসলাম সিরাজ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের দায়িত্ব নিলেন সিরাজুল ইসলাম সিরাজ

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিরাজুল ইসলাম সিরাজ। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) জেলা পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। 

দায়িত্ব গ্রহণকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান। এ সময় জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর সিরাজুল ইসলাম সিরাজ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়াকে একটি আধুনিক ও জনবান্ধব জেলায় রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য।” 

তিনি জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জেলার সচেতন মহলের মতে, নতুন প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রমে যেমন গতি আসবে, তেমনি উন্নয়ন প্রকল্পগুলো আরও ত্বরান্বিত হবে।

মন্তব্য করুন