ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত পাঁচ দিনের মধ্যে জেলায় এটি তৃতীয় ককটেল বিস্ফোরণের ঘটনা।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা বেদগ্রাম এলাকায় অবস্থিত আনসার ব্যাটালিয়ন (২ বিএন) সদর দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানের ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো টেপ পেঁচানো একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলে এলাকায় বিকট শব্দ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তা জোরদার করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে তারা তেমন উদ্বিগ্ন নন। তবে ঘটনাটি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এবং ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের একজন বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ