ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মহসিন মিয়া (৩২) কে দীর্ঘ ১৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মহসিন ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন মিয়া তার আপন বড় ভাইকে হত্যা করেন। ওই হত্যাকাণ্ডের মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার পর থেকেই মহসিন গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি দীর্ঘ দেড় দশক কাতার এবং ইউরোপের দেশ পর্তুগালে আত্মগোপনে ছিলেন।
সম্প্রতি মহসিন গোপনে দেশে ফিরেছেন—এমন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন এবং এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ধামুলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এই আসামি দীর্ঘ ১৫ বছর প্রবাসে পলাতক ছিলেন। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ