ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন ১১টি নারী সংগঠনের নেত্রীরা। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিসি) সঙ্গে সাক্ষাৎ করে তারা এই স্মারকলিপি প্রদান করেন।
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু সাংবাদিকদের বলেন, ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের শ্রম ও আত্মমর্যাদাকে ক্ষুণ্ন করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা সংবিধানস্বীকৃত নারী অধিকার ও মানবাধিকারের চরম পরিপন্থি। যদিও জামায়াতের পক্ষ থেকে আইডি 'হ্যাক' হওয়ার দাবি করা হয়েছে, কিন্তু নারী সংগঠনগুলো এই ব্যাখ্যাকে 'অগ্রহণযোগ্য' ও 'সন্দেহজনক' বলে মনে করছে।
১. অবমাননাকর বক্তব্য অবিলম্বে প্রকাশ্যে প্রত্যাহার করতে হবে। ২. কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। ৩. ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকার অঙ্গীকার করতে হবে। ৪. নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করতে হবে।
স্মারকলিপি প্রদান শেষে মোশরেফা মিশু আরও জানান, হ্যাকিংয়ের অভিযোগে বঙ্গভবনের এক কর্মীকে গ্রেফতার করা হলেও পুলিশের পক্ষ থেকে পরস্পরবিরোধী তথ্য এসেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে হ্যাকিংয়ের সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় পুরো হ্যাকিংয়ের দাবিটি এখন প্রশ্নবিদ্ধ।
স্মারকলিপিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন— অধ্যাপক সামিনা লুৎফা, মোশরেফা মিশু, শবনম হাফিজ, জাকিয়া শিশির, এবং নারীপক্ষের প্রতিনিধিরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ