ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ এক পুলিশ সদস্য ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—পার্শ্ববর্তী মধ্যনগর থানায় কর্মরত পুলিশ সদস্য সম্রাট আলী এবং মধ্যনগর উপজেলার বিরামপুর গ্রামের সুমন চন্দ্র সরকার (৩০)।
অভিযানকালে তাঁদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা এবং এক পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির দুটি হিসাব রেজিস্টার, দুটি ডিজিটাল পরিমাপক মেশিন, নগদ সাড়ে পাঁচ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের ধর্মপাশা থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ইমাম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
একজন দায়িত্বরত পুলিশ সদস্য মাদকসহ আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ