ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
মকবুল হোসেন বলেন, “আমি আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। শহিদদের আত্মত্যাগের বিনিময়ে এমন এক বাংলাদেশ গড়তে হবে যা হবে উন্নত ও বৈষম্যমুক্ত। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জুলাই আন্দোলনের শহিদদের স্বপ্ন পূরণ হবে বলে আমি বিশ্বাস করি।”
উল্লেখ্য, আজই (৩০ জানুয়ারি) তারেক রহমান রংপুরের পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, শহিদ পরিবারের এই অকুণ্ঠ সমর্থন উত্তরাঞ্চলে দলের সাংগঠনিক অবস্থানকে আরও সুসংহত করবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ