ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অনুমোদনহীন ও অবৈধভাবে গড়ে ওঠা ৫টি করাতকলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটাধীন টেপিরবাড়ি মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদুল ইসলাম। এসময় অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে ৫টি মিলের মালিককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি করাতকলগুলো জব্দ করে এর বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যায় বন বিভাগ।
অভিযানকালে উপজেলা রেঞ্জ অফিসার মোখলেছুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শ্রীপুর উপজেলা রেঞ্জ অফিসার মোখলেছুর রহমান জানান, বনজ সম্পদ রক্ষায় এবং অবৈধ করাতকল উচ্ছেদে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। জব্দকৃত মালামাল বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। শ্রীপুর রেঞ্জের আওতাধীন সকল বিটে এ ধরনের অবৈধ করাতকলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ