ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা বলেছেন, বিএনপি নিয়ে দেওয়া তাঁর সাম্প্রতিক বক্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং’। শনিবার (১৪ মার্চ) বিকেলে দেওয়া এক ব্যাখ্যায় তিনি বলেন, ‘আসলে আমি ওইভাবে বলতে চাইনি।’ এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানাও উপস্থিত ছিলেন।
হানজালা বলেন, ‘শুক্রবার দেওয়া আমার বক্তব্য নিয়ে সারা দেশে অস্থিরতা তৈরি হয়েছে। আসলে আমি ওইভাবে বলতে চাইনি। এটি ছিল স্লিপ অব টাং। মনে ছিল এক কথা, মুখ দিয়ে বের হয়েছে আরেক কথা। পুরো বক্তব্য শুনলে এর মর্মার্থ বোঝা যাবে।’ তিনি আরও বলেন, ‘আমি বলতে চেয়েছিলাম শিবচরে যারা বিএনপির নাম ব্যবহার করে অন্যায়, অত্যাচার বা অপকর্ম করবে; তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মেনে নেবেন না। প্রধানমন্ত্রী দেশে ফিরে নতুন ধারার যে রাজনীতি শুরু করেছেন, তার সঙ্গে আমারও মিল রয়েছে। আমিও আধিপত্য, শোষণ ও জুলুমমুক্ত রাজনীতি চাই।’
সংসদ সদস্য হানজালা আরও বলেন, ‘নির্বাচিত হওয়ার পর আমি শিবচরে কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ হতে দিইনি। বিএনপিসহ সব রাজনৈতিক দলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।’ এছাড়া অবৈধ বালুর ব্যবসা, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে তাঁর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। পারিবারিক ঐতিহ্যের প্রসঙ্গ টেনে হাজী শরীয়তউল্লাহর ব্রিটিশবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ফলাফল নিয়ে তাঁর ও নাহিদ ইসলামের বিরুদ্ধে রিট হওয়ায় তিনি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছেন। উল্লেখ্য, শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নে এক ইফতার মাহফিলে দেওয়া তাঁর বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ