‘সবার আগে দেশ’—তারেক রহমানের এই বিশ্বাস বাস্তবায়ন করতে হবে: সেলিমুজ্জামান

‘সবার আগে দেশ’—তারেক রহমানের এই বিশ্বাস বাস্তবায়ন করতে হবে: সেলিমুজ্জামান

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূলমন্ত্র হলো ‘সবার আগে দেশ’। এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে হলে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলা যুবদল আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিএনপি দেশের একটি বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল। দলটির দেশ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির হাতেই দেশ সবচেয়ে নিরাপদ।” তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকটময় মুহূর্তে ধানের শীষের বিকল্প নেই।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সকল ভয়-ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নিন।”

জনসভায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনী এলাকায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন