ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা: সেন্টকম

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা: সেন্টকম
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতীকী চিত্র। (ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একাধিক গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার, ড্রোন ঘাঁটি ও সামুদ্রিক অবকাঠামো লক্ষ্য করে ‘ভারী মাত্রার’ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই ভয়াবহ সামরিক অভিযানের খবর নিশ্চিত করা হয়েছে

সেন্টকমের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনীদের লক্ষ্য করে আগের দিন চালানো ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার প্রত্যক্ষ কঠোর জবাব হিসেবেই এই সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করা হয়েছে

বিবৃতিতে আরও জানানো হয়, আইআরজিসির কয়েক ডজন সামরিক স্থাপনাকে নিশানা বানিয়ে এই হামলা চালানো হয়। হামলার প্রধান লক্ষ্যবস্তুর মধ্যে ছিল উচ্চপর্যায়ের সামরিক কমান্ড সেন্টার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানা বা ঘাঁটি, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং পারস্য উপসাগরের সামুদ্রিক সক্ষমতাভিত্তিক অবকাঠামো

যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষের দাবি, মার্কিন সেনা, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপরিবহন এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত মিত্র দেশগুলোর নিরাপত্তায় ইরান ও তার অনুসারী সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হুমকি নস্যাৎ করতেই এই জোরালো পদক্ষপ নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনাকে সর্বোচ্চ হাই-অ্যালার্ট ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে

এদিকে, ইরানের আধা-সরকারি গণমাধ্যম ‘তাসনিম নিউজ এজেন্সির’ বরাতে জানা গেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ ফারস প্রদেশ এবং পর্যটন এলাকা পারস্য উপসাগরের কিশ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ফারস প্রদেশের কাজেরুন শহরের উপকণ্ঠে একটি এলাকা লক্ষ্য করে হামলা চালানো হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে কিশ দ্বীপে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেলেও স্থানীয় কর্তৃপক্ষের বরাতে তারা জানায়, দ্বীপটির আন্তর্জাতিক বিমানবন্দর ও ফেরি চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে

মন্তব্য করুন