মানিকগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ
মানিকগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার উলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ (৫৯) এবং শিবালয় উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু (৪২)। আব্দুল মজিদ উপজেলার শিবরামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এবং টিটু একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানা পুলিশের পৃথক দল উলাইল ও শিবরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ নিজ বাড়ি থেকে ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন