স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রশংসায় জামায়াত নেতা শিশির মনির

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ণ
স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রশংসায় জামায়াত নেতা শিশির মনির

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার কায়সার কামালের ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

আজ বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশংসা ও অভিনন্দন জানান।

ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, ‘জাতীয় সংসদ পরিচালনায় বর্তমান মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকার উভয়ের ভূমিকা প্রশংসনীয়। আপনাদের অভিনন্দন।’ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে স্পিকার ও ডেপুটি স্পিকারের নিরপেক্ষ ও দক্ষ সংসদ পরিচালনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনার মাঝেই জামায়াতের এই শীর্ষ আইনজীবীর পক্ষ থেকে এমন ইতিবাচক বার্তা এলো।

মন্তব্য করুন