নৈতিকতা ও দেশপ্রেমে নিজেকে গড়তে হবে: জাহিদুল ইসলাম

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
নৈতিকতা ও দেশপ্রেমে নিজেকে গড়তে হবে: জাহিদুল ইসলাম

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: এসএসসিতে জিপিএ-৫ অর্জন করা পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ভালো ফলাফলই জীবনের শেষ লক্ষ্য নয়; সততা, দক্ষতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আবু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। বক্তারা কোচিং নির্ভরতা কমিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম বৃদ্ধির তাগিদ দেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন