জুলাই জোটের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
বিশেষ প্রতিনিধি: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় সংগঠন ‘জুলাই জোট’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। মূলত দেশব্যাপী সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে মো. মাবরুরুল হক সভাপতি এবং জামিল সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন: সিনিয়র সহ-সভাপতি: সাইফুল্লাহ তামীম, সহ-সভাপতি: মো. নায়েব আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আনাস বিন ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ সালাউদ্দিন সবুজ, সাংগঠনিক সম্পাদক: মাহমুদুল হাসান।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— দফতর ও প্রকাশনা সম্পাদক সাজিদ আবদুল্লাহ; প্রচার ও পরিকল্পনা সম্পাদক ইকরামুল মারজান চৌধুরী; শিক্ষা, পাঠাগার ও গবেষণা সম্পাদক রশিদ আহমদ তকি; অর্থ ও যোগাযোগ সম্পাদক আব্দুল্লাহ তানিম; সমাজকল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমান হোসাইন এবং আন্তর্জাতিক সম্পাদক এস এম মোজাম্মেল হক।
এছাড়া ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক মো. শাহেদ কারীম ইমরুল; প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম; মিডিয়া ও অনলাইন বিষয়ক সম্পাদক মো. আসদুজ্জামান সরকার; তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ফাহাদ হোসেন এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখার রাকিব। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যুবায়ের ফাহিদ ও গাজী শরিফুল ইসলাম রাজু।
কমিটি ঘোষণার পর সংগঠনের শীর্ষ নেতারা বলেন, জুলাই জোট প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ, প্রগতিশীল গণতান্ত্রিক চেতনা, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল রয়েছে। দেশের তরুণ প্রজন্মকে নৈতিক, আদর্শিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করে একটি দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।
তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত এই কেন্দ্রীয় পরিষদ দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জনগণের সুনির্দিষ্ট প্রত্যাশাকে সামনে রেখে সংগঠনের কার্যক্রমকে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যাবে। শিক্ষা, গবেষণা, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে এই সংগঠন আগামীদিনে আরও কার্যকর ভূমিকা পালন করবে। একই সাথে নেতৃবৃন্দ দেশের সব দেশপ্রেমিক তরুণ, ছাত্র, আলেম, বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকদের এই কল্যাণমুখী বাংলাদেশ গড়ার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা
|