‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের নিষ্পাপ শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে দ্বিখণ্ডিত করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও গভীর প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই সুনির্দিষ্ট নিন্দা ও প্রতিবাদ জানান।
ফেসবুক পোস্টে নিহত শিশুটির প্রতি গভীর ভালোবাসা ও শোক প্রকাশ করে জামায়াত আমির লিখেন, “প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে আজ মানবতা লজ্জিত। তুমি একেবারে নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফুল হয়ে ফোটার সুযোগ পাওনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ এবং ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় ও মধুর স্বপ্ন। তুমি অকালে চলে গেছ, তবে তোমার এই চলে যাওয়াটা কোনো হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই নরপশু হায়েনাটাই দুনিয়া ও আখেরাতে চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে।”
এই নৃশংস ও লোমহর্ষক হত্যাকাণ্ডের তীব্র বিচার দাবি করে ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা এই নৃশংসতম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং এই নরপশু হত্যাকারীর সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত কার্যকর দেখতে চাই। মহান আল্লাহ তা’আলা নিষ্পাপ সোনামণি রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। এবং এই কঠিন সময়ে তার শোকসন্তপ্ত পিতা-মাতা, বোন ও সমস্ত আপনজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।”
জান্নাত সকালাবেলা