কেশবপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম মহসিন শেখ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী সহিদুল ইসলাম।
এ সময় উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুরাদ খান, সহ-সভাপতি ডাক্তার আব্দুল মান্নান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুস সালামসহ উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে নানা দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
এআইএল/সকালবেলা