ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ভোলা: ভোলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) ভোরে ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবন থেকে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মঙ্গলবার ভোরে যৌথ অভিযান পরিচালনা করে। ২০১৯ সালে ভোলা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও সহিংসতার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ বুধবার (১৫ জুলাই) সকালে ভোলা আদালতে হাজির করা হয়। পরে বিজ্ঞ আদালতের নির্দেশনায় তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন