কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের রথখোলা এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মোড়সংলগ্ন শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম, আশফাকুল ইসলাম এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন।
সভায় জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা