বেতাগীতে গণঅভ্যুত্থান চেতনায় বিএনপির গণমিছিল

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
বেতাগীতে গণঅভ্যুত্থান চেতনায় বিএনপির গণমিছিল

মোঃ সোহেল রানা, বরগুনা: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ এবং জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বরগুনার বেতাগীতে বর্ণাঢ্য গণমিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান কবীর। এতে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গণমিছিলটি বেতাগী বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বিএনপি নেতারা জানান, জুলাইয়ের গণআন্দোলনের চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন