হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ণ
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় তিনি জ্ঞান হারান। অবস্থা উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশবাসীর কাছে স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন