যশোরে ইসলামী আন্দোলন জেলা কমিটির শপথ অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত জেলা কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে যশোর প্রেস ক্লাবের দ্বিতীয় তলার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আলহাজ্ব এইচ এম মহসিন শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল।
অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাঁদের শপথবাক্য পাঠ করানো হয়। কমিটিতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমকে সভাপতি, আলহাজ্ব এইচ এম মহসিন শেখকে সাধারণ সম্পাদক, গাজী মো. শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ মো. ইয়াহইয়াকে প্রচার সম্পাদক এবং মুফতি মঈনুদ্দিনকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সময় পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও পরিচয় তুলে ধরা হয়।
বক্তারা বলেন, জনসাধারণের প্রত্যাশা পূরণ এবং ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নৈতিকতা, সুদৃঢ় শৃঙ্খলা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখা ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|