ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী মো. শহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের গোলাঘাটা বাজারে এবং সন্ধ্যায় জামালগঞ্জ ও শ্রীফলা বাজারে ধারাবাহিক এই পথসভাগুলো অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, "কেশবপুরের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। বৈষম্যহীন সমাজ গঠনে হাতপাখার কোনো বিকল্প নেই।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আব্দুল মান্নান, সহকারী সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফা এবং ইসলামী যুব ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও সামাজিক বৈষম্যের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে ইসলামী আন্দোলনের প্রার্থীই এখন জনগণের শেষ ভরসা। পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনকে সামনে রেখে কেশবপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে হাতপাখার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন দলটির স্থানীয় নেতারা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ