এনসিপির নাহিদ আখতার হাসনাত ও মাসউদ যাচ্ছেন সংসদে

এনসিপির নাহিদ আখতার হাসনাত ও মাসউদ যাচ্ছেন সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। গত বছর জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই তরুণ তুর্কিরা এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে জাতীয় সংসদে নিজেদের স্থান নিশ্চিত করেছেন।

নাহিদ ইসলামের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা) আসনে এনসিপির আহ্বায়ক ও আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম জয়লাভ করেছেন। শাপলা কলি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বর্ষীয়ান নেতা এম এ কাইয়ুম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। মাত্র ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে এই রোমাঞ্চকর জয় পান নাহিদ।

রংপুরে আখতার হোসেনের চমক রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বিপুল ভোটে জয়ী হয়েছেন। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। বিজয়ের পর আখতার বলেন, "আমরা একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।"

কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর ভূমিধস বিজয় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রীতিমতো ‘ভূমিধস’ বিজয় অর্জন করেছেন। ১১৬টি কেন্দ্রের সবকটিতেই জয়ী হয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছেন মাত্র ২৬ হাজার ভোট।

হাতিয়ায় বিজয়ী হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জয়ী হয়েছেন এনসিপির যুগ্ম সমন্বয়ক হান্নান মাসউদ। তিনি ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।

ুণ তরুণদের সংসদ যাত্রা: বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে এর আগে কখনোই এত কম বয়সী এবং একটি সম্পূর্ণ নতুন দলের তরুণরা এত বিপুল সংখ্যায় সংসদে যাওয়ার সুযোগ পাননি। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জেন-জি (Gen-Z) প্রজন্মের এই জয়কে বাংলাদেশের রাজনীতির পটপরিবর্তনের অন্যতম বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। নতুন এমপি হিসেবে এনসিপির এই চার নেতা সংসদে কী ভূমিকা পালন করেন, তা নিয়ে এখন সারা দেশের মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন