আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

উত্তরাঞ্চলে তিন দিনের সফল নির্বাচনী সফর শেষে আজ সোমবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই বিভাগীয় শহর খুলনা ও যশোরে বিশাল জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

​আজ সকালে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে প্রথমে খুলনায় পৌঁছাবেন। দুপুর ১২টার দিকে খালিশপুরের প্রভাতি হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। 

এই সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। শিল্পাঞ্চলের শ্রমিকদের স্বার্থ ও উপকূলীয় অঞ্চলের উন্নয়ন নিয়ে তারেক রহমান বিশেষ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

​খুলনার কর্মসূচি শেষে দুপুর দেড়টায় তিনি হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন। যশোরের উপশহর কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন। 

এই সমাবেশে যশোরসহ আশেপাশের সাতটি জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। সমাবেশ সফল করতে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

যশোরের সমাবেশ শেষ করে বিকেলেই তিনি পুনরায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন।

​আই.এ/সকালবেলা

মন্তব্য করুন