দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ণ
দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত শুক্রবার (৫ জুন) দেশে ফিরে গতকাল রবিবার (৭ জুন) রাজধানীর মিরপুরে তাঁর নিজ কার্যালয়ে যোগ দেন তিনি।

গত ২৭ মে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অধ্যাপক ইউনূস। প্যারিস থেকে ৩১ মে তিনি আমস্টারডাম পৌঁছান। সেখানে সামাজিক ব্যবসা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুব উন্নয়ন খাতে সহযোগিতা নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। এরপর নেদারল্যান্ডস সফরেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন।

এই সফরে ড. ইউনূসের সঙ্গে আরও ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং ওয়াই ওয়াই ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সজীব এম খায়রুল ইসলাম।