গাজী নজরুলের ভিডিও বিতর্ক নিয়ে তাহেরীর কড়া সমালোচনা

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
গাজী নজরুলের ভিডিও বিতর্ক নিয়ে তাহেরীর কড়া সমালোচনা

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের কথিত ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক স্পর্শকাতর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা চলছে। নেটদুনিয়ায় তীব্র চর্চার মাঝে এবার এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী।

গতকাল রাতে অনুষ্ঠিত এক ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মাওলানা তাহেরী ঘটনাটিকে চরম নীতিহীনতা আখ্যা দিয়ে বলেন,

"সাতক্ষীরায় এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে কী চলতাছে! সেখানে মেয়ের বয়স ১৪, মেয়ের বাপের বয়স ৩৬, আর উনার বয়স হইলো ৭৪ না কত? কী হিসাব-নিকাশ! ধরা পড়ার আগে রোমান্টিক, আর ধরা পড়লে কয় বউ! এগুলো সুস্পষ্ট বিকৃত মানসিকতা।"

ভিডিও ফাঁসের পর সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) দিয়ে তৈরি প্রযুক্তিগত ষড়যন্ত্র এবং পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীর দাবি করার বিষয়টিকেও একযোগে প্রত্যাখ্যান করেন তিনি। মাওলানা তাহেরী বলেন, "এই সমস্ত অপরাধমূলক ঘটনাকে 'এআই' বলে চালিয়ে দেওয়া এক ধরনের বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পর হুট করে সেটাকে 'দ্বিতীয় বিয়ে' বলে চালিয়ে দেওয়া হলো পাক্কা মিথ্যাচার।"

প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে এই ধর্মীয় বক্তা আরও বলেন,

"আমি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে বলবো—এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করেন। এই ধরনের মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মোনাফেকদের আসল রূপ প্রকাশ করার সময় এসেছে। এদের মুখে ইসলামের কথা আছে, কিন্তু অন্তরে বিন্দুমাত্র ইসলাম নাই। এদের নিজস্ব বট বাহিনী আছে; নিজেদের কোনো অন্যায় বা হারাম কাজকে হালাল ও আড়াল করতে এরা ডিজিটাল মাধ্যমজুড়ে সেই বট বাহিনীকে নামিয়ে দেয়।"

নির্বাচনী প্রচারণার সময় ওই রাজনৈতিক নেতার বিভিন্ন কার্যকলাপের প্রসঙ্গ টেনে তাহেরী তীব্র কটাক্ষ করে বলেন, "এই লোকটাকে দেখলাম নির্বাচনের সময় মাঝখানে সাদা পর্দা টাঙাইছে। একপাশে মহিলারা আর একপাশে উনি! দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যান আর নসিহত করে বলেন—আপনারা ভালো করে চলবেন, পর্দা মেনে চলবেন! আর এখন চরম অসঙ্গতিমূলক চেহারা প্রকাশ পাচ্ছে।"

মন্তব্য করুন