সংসদকে আজ অনেক কালারফুল মনে হচ্ছে

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
সংসদকে আজ অনেক কালারফুল মনে হচ্ছে
জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ। ফাইল ছবি

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদকে আজ অনেক বেশি প্রাণবন্ত ও বর্ণিল (কালারফুল) মনে হচ্ছে উল্লেখ করে সংসদে উপস্থিত নারী সংসদ সদস্যদের বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ রবিবার (৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার নারী সদস্যদের এই গৌরবময় ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন।

অধিবেশন চলাকালে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, "সংসদকে আজ অনেক কালারফুল মনে হচ্ছে এবং এখানে অনেক নারী সদস্যদের দেখা যাচ্ছে; তাঁদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।"

সংসদ সূত্রে জানা গেছে, দেশের আইনসভায় নারীদের এই বলিষ্ঠ ও দৃশ্যমান অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রকে আরও বেশি সমৃদ্ধ ও বেগবান করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নীতি নির্ধারণী পর্যায়সহ দেশের আইনসভায় নারী নেতৃত্ব এবং নারী প্রতিনিধিদের এই ব্যাপক উপস্থিতি দেশের সামগ্রিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের এক অনন্য ও ইতিবাচক দৃষ্টান্ত।