যে কারণে ওমরাহ সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী

যে কারণে ওমরাহ সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল ফিতরের পরপরই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধাবস্থা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর এই সফর স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রতিমন্ত্রীরও সৌদি আরব যাওয়ার কথা ছিল। সফর বাতিলের বিষয়ে তিনি জানান, ইরানসহ মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হওয়া যুদ্ধের কারণে শেষ মুহূর্তে এই সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁরও যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ছিল বলে তিনি উল্লেখ করেন। এ

র আগে গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার সময়ও তারেক রহমানের ওমরাহ পালনের আলোচনা ছিল। তবে সে সময় তিনি সরাসরি ঢাকায় ফেরেন। ওই সফরে তাঁর সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানেরও যাওয়ার কথা ছিল।

বিএনপি দলীয় সূত্রমতে, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে মা খালেদা জিয়ার সঙ্গে পবিত্র হজ পালন করেছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি ওমরাহ পালন করেন। ওমরাহ শেষে সে সময় তিনি ফের লন্ডনে ফিরে গিয়েছিলেন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম ওমরাহ সফরের পরিকল্পনা ছিল।

উল্লেখ্য, চলতি মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা শুরু হয়। পরবর্তীতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও লেবাননসহ পার্শ্ববর্তী দেশগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। পুরো অঞ্চলজুড়েই এখন তীব্র যুদ্ধাবস্থা বিরাজ করছে, যার প্রভাবে আন্তর্জাতিক কূটনৈতিক ও ধর্মীয় সফরগুলো বাধাগ্রস্ত হচ্ছে।

এম.এস/সকালবেলা

মন্তব্য করুন