দেশকে দিল্লির কৃতদাস হতে দেওয়া হবে না: রিজভী
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, “দেশকে দিল্লির কৃতদাস হতে দেওয়া হবে না, দেশের জনগণ তা মেনে নেবে না।” তিনি আরও বলেন, বাংলাদেশে পতিত ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া হবে না।
রিজভী অভিযোগ করেন, পাচার করা অর্থ ব্যবহার করে পতিত শক্তি বর্তমানে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে রুখে দেওয়া হবে।
বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই মিছিলটি সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জান্নাত সকালবেলা
|