কুয়ালালামপুর পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে চার দিনের এক সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি আজ রবিবার (২১ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, বাংলাদেশ সময় আজ দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার স্বাগত জানান। এই সফরে তাঁর সাথে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে।
সূত্র: বাসস
|