নিহত শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পল্লবীতে রামিসার শোকার্ত পরিবারের সাথে দেখা করতে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, এই চাঞ্চল্যকর ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঘটনার প্রধান আসামি সোহেল রানা ইতোমধ্যে বুধবার (২০ মে) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের কাছে জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকেসহ মামলার অন্য আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
|