ফ্যাসিবাদ ও একাত্তরের পরাজিতরা এক হয়ে ষড়যন্ত্র করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
ফ্যাসিবাদ ও একাত্তরের পরাজিতরা এক হয়ে ষড়যন্ত্র করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের পরাজিতরা এক হয়ে দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, এসব শক্তি এখন নানা আন্দোলন ও দাবিদাওয়ার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

রোববার (৭ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে কাজ করছে। অতীতের শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং তাদের কোনোভাবেই বঞ্চিত হতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, অমুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ছয় হাজার ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে বলে তিনি জানান।

আলোচনা সভায় বিভিন্ন স্থান থেকে আগত মুক্তিযোদ্ধারা অংশ নেন।