কমল এলপি গ্যাসের দাম

প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ
কমল এলপি গ্যাসের দাম

অনলাইন ডেস্ক: সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দর ঘোষণা করে বিইআরসি। ঘোষিত নতুন দাম আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও আনুষঙ্গিক ব্যয় বিশ্লেষণের ওপর ভিত্তি করে প্রতি মাসে এই দর সমন্বয় করে থাকে সংস্থাটি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন