ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সুশাসনের রোডম্যাপ বাস্তবায়নে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে বিশেষ সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর এক অনুষ্ঠানে নবনিযুক্ত ৪২ জন জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বর্তমান সরকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে এবং সরকারি সেবাপ্রাপ্তিতে সাধারণ মানুষের হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না।
সংলাপে প্রধানমন্ত্রী দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসকদের অত্যন্ত কঠোর হওয়ার নির্দেশ দেন। বিশেষ করে জ্বালানি তেল চোরাচালান রোধে সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি এবং স্থানীয় পাম্পগুলোতে কৃত্রিম সংকট সৃষ্টিকারী মজুতদারদের বিরুদ্ধে অবিলম্বে চিরুনি অভিযান পরিচালনার তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, তেলের বাজারে যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের পরিচয় যাই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়ায় শতভাগ সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জেলা পরিষদের উন্নয়নমূলক কাজে কোনো ধরনের সিন্ডিকেট বা রাজনৈতিক প্রভাব খাটানো যাবে না। প্রতিটি প্রকল্পের টাকা যেন সরাসরি জনগণের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করা প্রশাসকদের প্রধান দায়িত্ব। যদি কোনো স্তরে দুর্নীতির সামান্যতম প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট প্রশাসকের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে ডিজিটাল রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ই-গভর্ন্যান্স সেবা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনার জন্য প্রতিটি জেলায় একটি কার্যকর ‘ডিজিটাল ফিডব্যাক সিস্টেম’ গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংলাপে কিশোরগঞ্জ, কুষ্টিয়া ও খুলনাসহ বিভিন্ন জেলার প্রশাসকরা নিজ নিজ অঞ্চলের উন্নয়ন চ্যালেঞ্জ ও জ্বালানি সংকটের চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য সহকারে শোনেন এবং তৃণমূলের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ