ক্যান্সার আক্রান্ত জাবি শিক্ষার্থী ফাহিমাকে বাঁচাতে সাহায্যের আবেদন

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
ক্যান্সার আক্রান্ত জাবি শিক্ষার্থী ফাহিমাকে বাঁচাতে সাহায্যের আবেদন
দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত জাবি শিক্ষার্থী ফাহিমা খানম হ্যাপির চিকিৎসায় আকুল আবেদন
অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের (৫০তম ব্যাচ) স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী ফাহিমা খানম হ্যাপি মাত্র ২৫ বছর বয়সে মরণব্যাধি ব্রেস্ট ইনভেসিভ কার্সিনোমা (Invasive Carcinoma of No Special Type/NST)-এ আক্রান্ত হয়েছেন। তিনি একই বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. শান্তর স্ত্রী।

মেডিকেল বায়োপসি, সিটি স্ক্যান, এফএনএসি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, ফাহিমা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের (Triple Negative Breast Cancer- TNBC) অতি আক্রমণাত্মক ধরনে ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, জীবন বাঁচাতে অতি দ্রুত ফাহিমার কেমোথেরাপি থেরাপি শুরু করা অত্যন্ত জরুরি।

চিকিৎসকদের প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, পূর্ণাঙ্গ চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা বা তারও বেশি অর্থের প্রয়োজন। তবে এত বিপুল পরিমাণ অর্থ স্বল্প সময়ে যোগাড় করা ফাহিমা ও তাঁর পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

ফাহিমার স্বামী মো. শান্ত আবেগাপ্লুত কণ্ঠে স্ত্রীর চিকিৎসার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হলেও এখনও নিয়োগ না পাওয়ায় মূলত বেকার। অন্যদিকে হ্যাপির পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত অসচ্ছল। মাত্র দেড় বছর আগে হ্যাপির বাবা ক্যান্সারে মারা যান। আজ একই কঠিন মরণব্যাধির মুখোমুখি দাঁড়িয়েছে পুরো পরিবারটি।”

তিনি আরও যোগ করেন, “এত বড় চিকিৎসার খরচ আমাদের দুটি পরিবারের সামর্থ্যের বাইরে। তাই দেশের হৃদয়বান মানুষ ও জাবি পরিবারের কাছে আমাদের বিনীত অনুরোধ—আপনার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে আমাদের পাশে দাঁড়ান। আপনাদের সামান্য সহযোগিতাই পারে হ্যাপির নতুন জীবনের পথ দেখাতে।”

সহায়তা পাঠানোর ঠিকানা ও হিসাব বিবরণী:

  • অগ্রণী ব্যাংক পিএলসি:

    • শাখা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা

    • হিসাবের নাম: MST SHAHIDA AKTER

    • হিসাব নম্বর (A/C): 0200023010000

    • রাউটিং নম্বর: 010262267

  • ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড:

    • শাখা: সাভার বাজার শাখা

    • হিসাবের নাম: FAHIMA KHANAM HAPPY

    • হিসাব নম্বর (A/C): 1371050613457

    • রাউটিং নম্বর: 090264122

  • মোবাইল ব্যাংকিং:

    • বিকাশ (Personal): 01812-684100

    • নগদ / রকেট: 01770-399328

  • যোগাযোগের জন্য:

    • মো. শান্ত (স্বামী): 01812-684100

মন্তব্য করুন