ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি আধুনিক আঞ্চলিক ও বৈশ্বিক বিমান চলাচলের কেন্দ্র (এভিয়েশন হাব) হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সোমবার (২০ এপ্রিল) বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো শাহজালাল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা, যাতে এটি বিশ্বের অন্যতম প্রধান এভিয়েশন হাব হিসেবে পরিচিতি পায়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। তিনি জানান, আকাশসীমা ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তির সংযোজন আঞ্চলিক সহযোগিতা এবং তথ্য আদান-প্রদানে কার্যকর ভূমিকা রাখবে। এই আধুনিক এটিএম সেন্টারের মাধ্যমে সমন্বিত ও নিরাপদ আকাশসীমা ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে, যা বাংলাদেশের বিমান চলাচল খাতকে বৈশ্বিক স্তরে আরও শক্তিশালী করবে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ