গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা বা আপনা-আপনি ঘটে যাওয়া কিছু ছিল না;
আজ শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ ও ‘ইউট্যাব’ আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জুলাই গণঅভ্যুত্থান কোনো 'নিউটনের আপেল' ছিল না যে গাছে পেকে এমনি এমনি ঝরে পড়বে। এই আন্দোলন ও গণঅভ্যুত্থানকে ১৭ বছরের ধারাবাহিক রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে আমাদের পাকাতে হয়েছে, লড়াই করে পেরে নিতে হয়েছে।"
রাজনীতিতে আসা নতুন মিত্রদের কঠোর সমালোচনা ও পরামর্শ দিয়ে তিনি বলেন, "আমাদের রাজনীতির কিছু নতুন বন্ধু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন ঠিকই, কিন্তু তাদের আচরণ পুরোনো ধারার। রাজনীতিতে প্রাইমারি বা বাল্যশিক্ষা শ্রেণির ছাত্র হয়ে যদি কেউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতো আচরণ করে, সেটা মানানসই নয়। রাজনীতির পথ অত্যন্ত কঠিন ও কণ্টকাকীর্ণ, এখান থেকে অনেক কিছু শেখার বাকি আছে।"
তিনি আরও যোগ করেন, "কেউ যদি মনে করেন কেবল মাত্র ৩৬ দিনের জুলাই আন্দোলনের ভেতরে গত ১৭ বছরের গণসংগ্রামের কোনো অবদান ছিল না, তবে তা চরম রাজনৈতিক অপরিপক্বতা ছাড়া আর কিছুই নয়।"
ক্ষমতাচ্যুয়ত দল আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বাংলাদেশে একাত্তরের চেতনা বিক্রির রাজনীতি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। চেতনা বিক্রি করতে করতে শেখ হাসিনা আজ দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন।"
গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।